Posts

Showing posts from February, 2025

নতুনরা কিভাবে রানিং শুরু করবে??

প্রথমেই বলি হুট করে দৌড়ানো শুরু করা উচিত নয়, এতে ইনজুরি হতে পারে। এবং বিশেষ করে যাদের ওজন বেশি, তাদের দৌড়ানো শুরু করতে হবে আস্তে-ধীরে। বহু মানুষ রানিং শুরু করেও লেগে থাকতে পারে না, কেননা তারা জানে না রানিং-এর জন্য কিভাবে শরীরকে প্রস্তুত করতে হয়। আমি আজকে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেই রানিং শুরু করারঃ স্টেপ ০১। রেগুলার হাঁটার অভ্যাস করেন, অন্তত ৬০ মিনিট। এটা ২-৩ সপ্তাহ চালান। স্টেপ ০২। যত জোরে পারেন হাঁটার অভ্যাস করেন। শুরু করবেন ১৫-২০ মিনিট দিয়ে। আস্তে আস্তে ৩০-৪০ মিনিট খুব দ্রুত হাঁটার প্র্যাকটিস করেন। এটা করবেন ৪-৬ সপ্তাহ। স্টেপ ০৩। হালকা জগিং শুরু করেন। ১৫-২০ মিনিট দিয়ে শুরু করবেন। প্রতি সপ্তাহে ৫-১০ মিনিট টাইম বাড়াবেন। মাঝে রেস্ট নিতে চাইলে নেওয়া যাবে। এটা করবেন, ৪-৬ সপ্তাহ। স্টেপ ০৪। অল্প অল্প করে দৌড়ানো শুরু করেন। খুব বেশি দ্রুত করার দরকার নেই, খুব বেশি সময় ধরেও করার দরকার নেই। ১০ মিনিট দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে টাইম বাড়াবেন। নোট: পুরুষ এবং মহিলাদের ওয়েট যদি যথাক্রমে ৭০ কেজি এবং ৬০ কেজির নিচে থাকে তাহলে স্টেপ ০১ আর ০২ আরো কম সময় করলেও চলবে। এই স্টেপগুলো ফলো করলে, আপনার শর...