আমি সবাইকে বলবো খুব দ্রুত বই বা ইন্টারনেট এর সামনে বসে পড়তে। কী কী পড়তে হবে তাও বলে দিই কিছুটা:
আমি সবাইকে বলবো খুব দ্রুত বই বা ইন্টারনেট এর সামনে বসে পড়তে। কী কী পড়তে হবে তাও বলে দিই কিছুটা:
আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি, চীনের BRI এবং তাতে দক্ষিণ চীন সাগরের গুরুত্ব, ভারতের সেভেন সিস্টার্স, ASEAN দেশগুলোর গুরুত্ব, BIMSTEC, সুন্দা প্রনালী-পক প্রনালী-মালাক্কা প্রনালীর গুরুত্ব, সেই সাথে বঙ্গোপসাগরের ভূমিকা ও গুরুত্ব, BRICS, পাকিস্তানের গদার সমুদ্র বন্দর, হরমুজ প্রনালী, AUKUS, Power Vacuum,...
নাহ, আপনাদের বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে বলতেছি না। বুঝতে বলতেছি একবিংশ শতাব্দীতে আপনার আমার এই পিচ্চি দেশটা বিশ্বের তাবৎ বড় বড় শক্তির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে।
ইন্টেলেকচুয়াল বিপ্লব ছাড়া এটা কিন্তু বোঝা যাবে না। এক্ষেত্রে বয়স কোনো বিষয় না। পড়লেই বুঝবেন। আর বুঝলে বুঝতে পারবেন, সামনে কী করতে হবে আপনাদের।
বুদ্ধির বিপ্লব ছাড়া আমরা যতই রক্ত দিই না কেন, সত্যিকারের স্বাধীনতার স্বাদ কখনোই পাবেন না, যেভাবে গত ৫০ বছর ধরেও পান নাই৷
কেন শিক্ষাব্যবস্থা দুর্বল করে রাখা হয় এদেশে, সেটাও বুঝতে পারবেন।
[আপনারা লেখকদের পথ দেখাতে বলেন, যা যা জানি তার মাধ্যমে তাই দেখাবো। মানবেন কি না তা আপনাদের বিষয়! ] - রিয়াজুল ইসলাম জুলিয়ান
Comments
Post a Comment